টাওয়ার হ্যামলেটস এলাকার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে Aspire পার্টিকে সমর্থন দিয়ে মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।আগামী ৭ মে ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনে Aspire পার্টির মনোনীত মেয়র লুৎফুর রহমান এবং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে পূর্ব লন্ডনের বো-ওয়েস্ট এলাকায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন Aspire পার্টির চেয়ারম্যান ও বিশিষ্ট কমিউনিটি নেতা কে. এম. আবু তাহের চৌধুরী, সুপরিচিত টিভি ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, মাওলানা ফয়েজ আহমদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মেয়র লুৎফুর রহমান এবং Aspire পার্টির মনোনীত প্রার্থীদের, বিশেষ করে বো-ওয়েস্ট আসনে কাউন্সিলর পদপ্রার্থী হাফিজ সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানান।
বক্তারা বলেন, টাওয়ার হ্যামলেটস বারার সার্বিক উন্নয়নে মেয়র লুৎফুর রহমান এবং তাঁর নেতৃত্বাধীন Aspire পার্টির কাউন্সিলরবৃন্দ ইতোমধ্যে অক্লান্ত পরিশ্রম, দক্ষতা ও প্রতিশ্রুতিশীলতার মাধ্যমে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছেন। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তাঁদের পুনরায় নির্বাচিত করা জরুরি।তারা আরও উল্লেখ করেন, বো-ওয়েস্ট ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলী দীর্ঘদিন ধরে কমিউনিটির বিভিন্ন সেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তাঁদের বিজয় নিশ্চিত হলে স্থানীয় উন্নয়নের পাশাপাশি মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বে টাওয়ার হ্যামলেটসের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।পরিশেষে বক্তারা সর্বস্তরের জনগণের প্রতি মেয়র লুৎফুর রহমান, সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলীসহ Aspire পার্টির প্রার্থীদের বিজয়ী করার জন্য জোরালো আহ্বান জানান।