বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী

বেক কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের সাবেক এই সংসদ সদস্য ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। খবর এনডিটিভির।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকার​ও রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়াটা প্রচলিত পদায়ন থেকে একটি সুস্পষ্ট ব্যতিক্রম। হাইকমিশনার হিসেবে সাধারণত কেবল ভারতীয় পররাষ্ট্র পরিষেবার (আইএফএস) কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা আরও বলেন, ত্রিবেদীর এই নিয়োগ প্রতিবেশী দুই দেশের মধ্যে সংবেদনশীল বিষয়ে আলোচনার জন্য রাজনৈতিক চ্যানেল এবং সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে নয়াদিল্লির পদক্ষেপের ইঙ্গিত দেয়।

পশ্চিমবঙ্গের সঙ্গে জড়িত এবং রাজনৈতিক যোগাযোগ থাকার সুবাদে ত্রিবেদীর ভারত-বাংলাদেশ অঞ্চলের বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকবে এবং তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার ওপর মনোযোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বিজেপিনেতা অমিত মালভিয়া এক্সে এক পোস্টে বলেন, প্রবীণ বিজেপি নেতা, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং ব্যারাকপুরের সংসদ সদস্য দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিযুক্ত হওয়ায় অভিনন্দন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *