বিশ্বব্যাপী সংকটের জন্য দায়ী ইসরায়েলের চরমপন্থী সরকার: তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, “ ইসরায়েলের সরকার একটি চরমপন্থী সরকার। তারা পুরো বিশ্বের জন্যই একটি সমস্যা। এটি শুধু তুরস্কের সমস্যা নয়।”

তুরস্ক কি ইরানের জায়গায় ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠতে পারে, এমন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক সময়ে তুর্কি ও ইসরায়েলি গণমাধ্যমে এ বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে।

দক্ষিণ তুরস্কে তিন দিনব্যাপী এক কূটনৈতিক ফোরামের শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তুরস্কের কর্মকর্তারা গাজা, ইরান, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযানকে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য “বিস্তারবাদী হুমকি” হিসেবে বর্ণনা করেছেন।

ফিদান বলেন, এই হুমকি বন্ধ করা আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত।

তিনি আরও বলেন, গত বছরের ডিসেম্বর মাসে ইসরায়েল, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিকে তিনি “অঞ্চলের মুসলিম দেশগুলোর বিরুদ্ধে একটি সামরিক জোট” হিসেবে দেখেন।

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *