৬৩০ বোতল ফেনসিডিলসহ মাদক চোরাকারবারি আটক

সাতক্ষীরায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর অভিযানে ৬৩০ বোতল ফেনসিডিলসহ এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। রবিবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক চোরাকারবারির নাম গোপাল চন্দ্র বিশ্বাস (২৮)। তিনি ওই গ্রামের দিলীপ বিশ্বাসের ছেলে।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প জানায়, সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দাহ দক্ষিণপাড়া এলাকায় কয়েকজন মাদক চোরাকারবারি মাদক বেচাকেনার জন্য অপেক্ষা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে মাদক কারবারি গোপাল চন্দ্র বিশ্বাসকে ৬৩০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কমান্ডার, সহকারী পুলিশ সুপার জিয়াদ উদ্দিন মোহাম্মদ যায়েদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক জব্দকৃত মাদকসহ আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *