কুমিল্লায় বিজিবির হাতে কোটি টাকার অবৈধ আতশবাজি আটক

কুমিল্লা ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা প্রায় ১ কোটি ২০ লাখ টাকার অবৈধ ভারতীয় কিং কোবরা বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির সদস্যরা।  

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করার সময় ভোর রাতে কুমিল্লা ১০ বিজিবির অধীনস্থ সদর উপজেলার বিবির বাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের বিশেষ টহল দেয়ার সময় চোরাকারবারিরা দৌড়ে পালিয়ে যায়, পরে বাংলাদেশের অভ্যন্তরে মিয়া বাজার (ফুড প্যালেস) নামক স্থান হতে মালিক বিহীন অবস্থায় অবৈধ ভারতীয় প্রায় ৬ লাখ পিস কিং কোবরা বাজি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যার সর্বমোট মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।

জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ, বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *