গাজীপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারীসহ নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া টু মাওনা আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার (১৫ মার্চ) সকাল আটটার দিকে উপজেলার মাওনা টু ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল আটটার দিকে মাওনা হইতে সিএনজি যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশ্যে রওনা দিলে উপজেলার নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইট ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজি চালক ওবায়দুল ও অজ্ঞাত এক নারী (৫৬)। অজ্ঞাত এক বৃদ্ধসহ (৭০) তিনজন নিহত হয়। এ সময় গুরুতর আহত হয় একজন। আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। তবে ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক কামরুল বিষয়টি নিশ্চিত করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *