
রাজধানীর বনশ্রীতে একটি আবাসিক একটি ভবনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তারা।
এর আগে এদিন সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার লাভলীন রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।