মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকাসক্ত ছুরিকাঘাতে পিতা শফিকুল ইসলাম হত্যা মামলায় ঘাতক ছেলে রিফাতকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

রোববার রাতে ভিকটিমের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানায় তাদের একমাত্র ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, ছুরিকাঘাতে বাবাকে হত্যার ঘটনায় ভিকটিমের স্ত্রী মামলা করেছেন। আমরা ঘাতক ছেলেকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি।

উল্লেখ্য, গতকাল রোববার সকাল সাড়ে ১১টার সময় মাদকাসক্ত ছেলে মাদক সেবনের জন্য মায়ের কাছে ২ হাজার টাকা চায়। তার মা দাবি করা টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের শরীরে হাত তোলেন। পরবর্তীতে শফিকুল ইসলাম কর্মশেষে বাড়িতে এসে জানতে পারেন মাদকের টাকার জন্য আসামি রিফাত তার মাকে মারধর করেছেন। একপর্যায়ে মায়ের সঙ্গে বেয়াদবির অপরাধে ভিকটিম তার ছেলেকে চড়-থাপ্পড় দিলে ছেলে উত্তেজিত হয়ে ঘর থেকে ছুরি নিয়ে পিতাকে ছুরিকাঘাত করে। তখন ঘটনাস্থলে ভিকটিম মৃত্যুবরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *