
ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল চলাকালে তিনজনকে আটক করে বিএনপির নেতাকর্মীরা। পরে আটক ৩ জনকে গণপিটুনি দিয়ে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে তুলে দেয় তারা।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর সড়কে আওয়ামী লীগের ১৫-২০ জনের একটি মিছিল বের হয়। স্লোগান দেওয়ার একপর্যায়ে স্থানীয়রা ধাওয়া দিয়ে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী (৩৫), সিরাজুল (৪৫) ও রাজু (৩০)-কে আটক করে গণপিটুনি দেয় এবং পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেন।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার এসআই শামিম রেজা বলেন, প্রাথমিকভাবে যতটুকু জেনেছি, আওয়ামী লীগের ২০-৩০ জনের একটা মিছিল ধানমন্ডি ২৭ নম্বর রাস্তা দিয়ে যাচ্ছিল। এ সময় বিএনপির লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে কিছু জানাননি।