অটোরিকশা চাপায় শ্রমিকের মৃত্যুতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। এর কিছু সময় পর তারা মহাসড়ক অবরোধ শুরু করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) এর বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে বাড়ি চলে যায়।

বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় আসার সময় ৫টা ৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চাপায় মারা যায় সে। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *