অতিরিক্ত আইজি, ডিআইজিসহ পুলিশের ৫২ পদে বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি), উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রথম প্রজ্ঞাপনে চলতি দায়িত্বে থাকা বাংলাদেশ পুলিশের ৬ কর্মকর্তাকে পুলিশ সুপার ও ৩ জনকে অতিরিক্ত ডিআইজি পদে বদলি ও পদায়ন করা হয়েছে। 

দ্বিতীয় প্রজ্ঞাপনে ৭ জনকে এসপি ও আরও ৭ জনকে বিভিন্ন পদে বদল করা হয়েছে। আরেকটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন গুলো দেখতে নিচে ক্লিক করুন-

প্রজ্ঞাপন-১

প্রজ্ঞাপন-২

প্রজ্ঞাপন-৩

প্রজ্ঞাপন-৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *