আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ইজতেমার প্রথম পর্ব

গাজীপুরের টঙ্গীতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়। শেষ হয় সাড়ে ১২টায়।

মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। তিনি প্রথম ধাপের আখেরি মোনাজাতও পরিচালনা করেছিলেন।

মোনাজাতে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে তুরাগ তীর।

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ মুসল্লি আকুতি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা চান। বিশ্ব শান্তির জন্য দোয়া করেন।

এর আগে, গত সোমবার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।

প্রতি বছরের মতো এবারো দুই পর্বে ইজতেমা হচ্ছে। তবে প্রথম পর্বে থাকছে দুই ধাপ। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি।

দ্বিতীয় পর্বে অংশ নিবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। সেই পর্ব অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

সূত্র : বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *