
আদর্শিক সংস্কারসহ যথাসময়ে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফতে মজলিস। ২৮ ডিসেম্বর খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
মঙ্গলবার দলটির কার্যালয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে খেলাফত মজলিস৷ এ সময় দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের জানান, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এবারের অধিবেশন অনুষ্ঠিত হবে৷
এছাড়া তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ঠিক হয়নি এখনো। এসময় অনতিবিলম্বে এ পরিস্থিতি ঠিক করাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি তুলেন তিনি।