আদাবরে পুলিশ সদস্যকে কোপানোর ঘটনায় গ্রেপ্তার ১০২

রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ বিশেষ অভিযান চালিয়ে ১০২ জনকে গ্রেপ্তার করেছে। এই অভিযানে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। খবরটি নিশ্চিত করেন, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।

সোমবার (২ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত এই অভিযানের নেতৃত্বে ছিল আদাবর থানা পুলিশ। গত ১ সেপ্টেম্বর রাতে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় একটি পুলিশ টহল দল ভিকটিম উদ্ধারে গেলে স্থানীয় দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ সদস্য আল আমিন গুরুতর জখম হন এবং পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

আদাবর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ১০২ জনের কাছ থেকে ২৫টি লাঠি, ১২টি সামুরাই তলোয়ার, ১১টি লোহার রড এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযানের পর গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ থেকে ৫ নম্বর আসামিকে নিয়মিত মামলায় এবং বাকি ৯৭ জনকে ডিএমপি অধ্যাদেশের মামলায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে সোমবার রাতে আদাবরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় স্থানীয় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এতে গুরুতর আহত হন কনস্টেবল আল-আমিন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *