আরেক দফায় রিমান্ডে সালমান এফ রহমান

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান কেন্দ্রিক ঢাকার যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত সোমবার (২৭ জানুয়ারি) শুনানি শেষে এ রায় দেন।

এদিন সকালে সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মোজাহিদুল ইসলাম সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

যাত্রাবাড়ী থানাধীন এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থলেই মারা যান মো. আমিন।

এ ঘটনার ভুক্তভোগীর বাবা যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ৯৯ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *