ইতিহাসের সর্বনিম্ন দামে ভারতীয় রুপি

ভারতীয় রুপির দাম এখন ইতিহাসে সবচেয়ে কম। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আবারও রুপির দরপতন ঘটেছে এবং এর আগে টানা সাত দিন রুপির দাম কমেছে। চলতি মাসে ডলারের বিপরীতে রুপির মূল্য বেশ কয়েকবার কমে গেছে। এর কারণ হিসেবে বাণিজ্য ঘাটতি এবং বিদেশি বিনিয়োগের অর্থ প্রত্যাহারের কথা বলা হচ্ছে।

বৃহস্পতিবার ১ ডলার কিনতে ৮৫ দশমিক ২৪ রুপি দিতে হচ্ছে, যা রুপির ইতিহাসে সবচেয়ে কম। অক্টোবরের শুরু থেকে রুপি ১ দশমিক ৭৪ শতাংশ দাম হারিয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের পর, এটি প্রথম যে প্রান্তিকে রুপি সবচেয়ে খারাপ পারফরম্যান্স করছে।

ভারতের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল নয় এবং আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বাড়ায় রুপির মান কমছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য বিদেশি পুঁজি ফিরে যাওয়ার বিষয়।

আইডিএফসি ফার্স্ট ব্যাংক জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে ভারতের বাণিজ্য ঘাটতি ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এ সময় বিদেশি বিনিয়োগও কমেছে, চলতি প্রান্তিকে ভারতে ১০ দশমিক ৩ বিলিয়ন (১ হাজার ৩০০ কোটি) ডলার কম বিনিয়োগ এসেছে। এর আগের প্রান্তিকে ভারতে ২০ বিলিয়ন (২ হাজার কোটি) ডলার বিনিয়োগ হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *