ইয়াবাসহ মাদক কারবারি আটক, ১০ হাজার পিস উদ্ধার

রাজধানীর কাপ্তানবাজার এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মাদ মিছবাহ (২৬)। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গেপ্তার করা হয়। ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল কাপ্তানবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মিছবাহকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গেপ্তার করা হয়। এই ঘটনায় তার বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গেপ্তারকৃত মিছবাহ একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। গেপ্তারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *