ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ১৮৬ অভিবাসী নিখোঁজ

জিবুতি ও ইয়েমেনের মধ্যে অভিবাসী বহনকারী চারটি নৌকা ডুবে গেছে, যার ফলে অন্তত ১৮৬ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ রয়েছে। শুক্রবার (৭ মার্চ) আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) এ তথ্য জানিয়েছে।

আইওএমের মুখপাত্র তামিম এলিয়ান জানান, বৃহস্পতিবার রাতে ইয়েমেনের উপকূলে দুটি নৌকা ডুবে যায়, যেখানে ১৮১ জন অভিবাসী এবং পাঁচজন ইয়েমেনি ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন। একই সময়ে, আফ্রিকার জিবুতির উপকূলে আরও দুটি নৌকা ডুবে যায়, তবে সেখান থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকিরা জীবিত উদ্ধার করা হয়।

বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুটগুলোর মধ্যে এটি একটি, যেখানে ইথিওপীয়রা প্রায়ই উপসাগরীয় দেশগুলোতে কাজ খুঁজতে বা সংঘাত থেকে বাঁচতে এই পথে যাতায়াত করেন।

জানুয়ারিতে, ইয়েমেনের উপকূলে নৌকাডুবির ঘটনায় ২০ জন ইথিওপীয় নিহত হয় এবং ২০২৪ সালে এই পথটিতে ৫৫৮ জন মারা গেছেন বলে আইওএম জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *