ইসরায়েলের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরান-ইসরায়েল চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের তিনটি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। একইসাথে দুজন ইসরায়েলি পাইলটকে জীবিত আটক করা হয়েছে বলেও দাবি করেছে তেহরান।

তেহরান টাইমসের খবরে বলা হয়, শনিবার একটি এবং এর আগের দিন, শুক্রবার, দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। তিনজন পাইলটের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাকি দুইজন বর্তমানে ইরানি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন।

ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ফ্রান্স সরাসরি বা পরোক্ষভাবে ইসরায়েলকে সাহায্য করে, তাহলে ওইসব দেশের সামরিক ঘাঁটি ও নৌবহরও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

উল্লেখ্য, শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের ভেতরে বিস্তৃত বিমান হামলা চালায়, যার জবাবে শনিবার ইরান ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, ইরানি হামলায় ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে, যদিও নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *