
ইসরায়েল-ইরান সংঘাত ঘিরে উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন মঙ্গলবার জানিয়েছে, চলমান ‘দ্রুতগামী উত্তেজনার’ মধ্যে ইসরায়েল আপাতত কোনো ধরনের মধ্যস্থতা চায় না।
রিপোর্টারদের সঙ্গে এক ফোনালাপে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল এখনই শান্তিপূর্ণ সমাধানের পথে যেতে আগ্রহী নয়।’
তিনি দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানান।
পেসকভ আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তার মাত্রা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব এখনও বহাল আছে, যদি প্রয়োজন হয়।’
সূত্র: আল আরাবিয়া