
ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় রোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রোববার (১ জুন) সকাল সাড়ে ১০টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় নিয়মিত টহলের সময় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে বাহিনী। তাদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।
দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইন-বহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।
আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।