ঈশ্বরদীতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক ৬

পাবনার ঈশ্বরদীর সাড়াঘাটে অস্ত্র মহড়া দেওয়া আলোচিত ঘটনায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১ টায় ঈশ্বরদী থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার ।

তিনি বলেন, গত বুধবার (১১ জুন) বিকেল সারে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার সাড়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়৷

কয়েকদিন ধরে বালু মহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈশ্বরদীর সারাঘাট এলাকায় উত্তেজনা ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ওই এলাকায় চরম আতংক বিরাজ করছিল। গত ৫ জুন একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেওয়াসহ গত কয়েকদিনে ৬ জন গুলিবিদ্ধ হয়। এসব ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা হলে এবং বিভিন্ন গণমাধ্যমে অস্ত্র মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি ওয়ান শ্যুটারগান ও একটি রিভালবারসহ ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় পাঁচটি বালিবাহী ট্রলার, বালুকাটার এক্সেভেটর মেশিন জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *