
রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো. জাফর আলম। আজ রোববার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, কক্সবাজার-১ আসনের সাবেক এমপি মো.জাফর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।