কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত

ক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আজ বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামমুখী মারছা পরিবহণের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান। আহত দুজনকে উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি একই উপজেলার মালুমঘাট বাজার এলাকায় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই নিহত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *