কর্ণফুলী নদী থেকে ৬ পাচারকারী গ্রেপ্তার

নগরীর পতেঙ্গা থানার কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান চালিয়ে ছয় পাচারকারীকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাইফুল (৩০) মো. আক্কাস (৩০), মো. লোকমান (৪৫), মো. জসিম (৩৫), মো. মোতাহার (৬২), মো. ইব্রাহিম (২৫)। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় একটি বিশেষ অভিযান করে।

এ সময় একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশি করে ১০টি অত্যাধুনিক ওয়াকিটকি সেট, ১০টি ওয়াকিটকি চার্জার, ২টি সাবমার্সিবল পাম্প, ১টি স্যামসাং ট্যাব ও পাচারের কাজে ব্যবহৃত ১টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ছয় পাচারকারীকে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন অবৈধভাবে পাচার কাজে জড়িত। আসামীদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দ করা পণ্যসামগ্রীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *