
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আল-আমীন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সীমান্তের ওপারে কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে বিএসএফ। এতে গুরুতর আহত হন আল-আমীন। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের ও বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তারা ঘটনাটি বিভিন্ন মাধ্যমে জেনেছেন বলে জানান।