কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল

কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ এপ্রিল, শনিবার, সকাল ১১টায় সারাদেশে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদ। তিনি জানান, গত বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় কোটা পদ্ধতি নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা ১%, এবং উপজাতি/পার্বত্যাঞ্চলের বাংলাদেশি/অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১% কোটা রাখা হবে।

এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে:
– বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়  
– শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়  
– পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  
– চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়  
– সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়  
– খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়  
– হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়  
– কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *