গাইবান্ধায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (৬ জুন) বিকালে আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গার দোকানঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ প্রাণের ছেলে ইউনুছ (২০) ও অটোচালক নছুর উদ্দিনের ছেলে গনি মিয়া (৪০)।

নিহত ও আহত সবাই পলাশবাড়ী উপজেলার খামার নড়াইল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, ৪ যাত্রী নিয়ে পলাশবাড়ীমুখী একটি অটোরিকশাকে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং সড়কের ওপর ছিটকে পড়েন অটোরিকশার ৪ যাত্রী। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান ২ জন। স্থানীয়রা উদ্ধার করে অপর ২ জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

আহত দুই জনকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। আহত দুই জন চিকিৎসাধীন রয়েছেন। চালকসহ নিহত ও আহতরা আটোরিকশার যাত্রী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *