গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হবে: ট্রাম্প

গাজা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার (২৮ জুন) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমি সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলেছি। আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারবো।’

তিনি গাজার বর্তমান পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে জানান, এটি অবসান হওয়া জরুরি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *