গোপালগঞ্জে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন বাবা-মেয়ে

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বালুবোঝায় ট্রাকের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা-খুলনা মহাসড়কের পুরান মুকসুদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল ও স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরান মুকসুদপুর এলাকায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় রহিমা বেগম ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার পিতা সৈয়দ জামাল উদ্দিন মারাত্মক আহত হন। তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আচমকা একটি বালু ভর্তি ট্রাক তাদের ধাক্কা দেয়।

এ দিন সকালে একই মহাসড়কে কাশিয়ানীর ভাটিয়াপাড়া এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন জহিরুল শেখ। তাকে স্থানীয়রা কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

অপরদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের সদরের বেদগ্রামে মাইক্রোবাস ও বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মাইক্রোবাসটি টেকেরহাট থেকে ছেড়ে খুলনা যাচ্ছিল। ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *