জাবেদ পাটোয়ারী ও বনজ কুমারের পাসপোর্ট বাতিল

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও সৌদি আরবে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী এবং সাবেক অতিরিক্ত আইজিপি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালযয়ের সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সাবেক আইজিপি শহীদুল হক অবসরে গেলে জাবেদ পাটোয়ারীকে আইজিপি করা হয়। ২০১৮ সালে তিনি দায়িত্বে থাকাকালে পুলিশের সহযোগিতায় একতরফা ও ‘রাতের ভোট’ অনুষ্ঠিত হয়। ওই ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।

পরে ২০২০ সালের ১৩ এপ্রিল জাবেদ পাটোয়ারীকে প্রথম দফায় তিন বছরের চুক্তিতে সৌদি আরবে রাষ্ট্রদূত নিযুক্ত করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে পরবর্তী এক বছর ছয় মাসের জন্য তাকে আবার একই পদে চুক্তিতে নিয়োগ দেয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *