জামালপুরে ছাত্র জমিয়তের নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ সম্পন্ন

১২ সেপ্টেম্বর, শুক্রবার, জামালপুর রেলওয়ে স্টেশন বাজার মাদ্রাসায় ছাত্র জমিয়ত বাংলাদেশ, জামালপুর জেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্র জমিয়তের সভাপতি মেহেদী হাসান ইয়ামিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাইদের সঞ্চালনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান জামালপুর জেলা জমিয়তের সভাপতি মাওলানা আবুল কাশেম দা.বা.।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কাশেম বলেন যে, ছাত্র জমিয়তের কার্যক্রম শুধুমাত্র মাদ্রাসা কেন্দ্রিক না রেখে সাধারণ ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি আরও বলেন, অন্য কোনো দলের সমালোচনা না করে নিজেদের দলীয় কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া, তিনি ছাত্র জমিয়তের কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু সাইদ মাহমুদী, সহ-সভাপতি আল-আমিন, জুনাইদ বিন কাসেম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাঈম হাসানসহ সকল দায়িত্বশীলবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *