
জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সব অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। অভিমত পাঠাতে সরকারের পক্ষ থেকে একটি ঠিকানা দেওয়া হয়েছে।
ঠিকানাটি হলো—মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয়। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত এই ঠিকানায় চিঠি দিয়ে মতামত পাঠাতে বলা হয়েছে।
জনগণ থেকে পাওয়া অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।