জুলাই গণহত্যা মামলায় ৩৯ আসামি ট্রাইব্যুনালে

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার অপরাধে ৭ মামলায় সাবেক এমপি, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তাসহ একযোগে ৩৯ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ রোববার (২০ জুলাই) সকালে পৃথক প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে যাদেরকে আনা হয়েছে এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলকসহ আছেন আরও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা। মুগ্ধ হত্যা মামলা এবং নরসিংদী, কক্সবাজার, সিলেটসহ মোট ৭ মামলায় তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *