জুলাই বিপ্লবের ঘোষণাপত্র: ৩১ ডিসেম্বর ঘিরে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

আগামী ৩১ ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বড় সমাবেশ করবে সংগঠনটি। বিভিন্ন জেলা থেকে আসবে গণপরিবহন। এ জন্য বিভিন্ন জেলা হতে আগত যানবাহনসমূহের জন্য ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

ডিএমপির নির্দেশনা অনুযায়ী গাবতলী হয়ে ঢাকা মহানগরে প্রবেশকৃত যানবাহনসমূহ মানিক মিয়া অ্যাভিনিউ ও আগারগাঁও এলাকার পুরাতন বাণিজ্য মেলা মাঠে পার্কিং করবে।

সায়েদাবাদ ও যাত্রাবাড়ী প্রবেশ পথ দিয়ে আগত যানবাহনসমূহ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পার্কিং করবে।

আব্দুল্লাহপুর হয়ে প্রবেশকৃত যানবাহনসমূহ ৩০০ ফিট এলাকায় পার্কিং করবে।

ট্রাফিক নির্দেশনায় আরও বলা হয়, ঢাকা মহানগর এলাকা যানজট মুক্ত রাখতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ওই অনুষ্ঠানে আগত সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *