
দেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে টঙ্গীর মাজার বস্তি থেকে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত এই ২৪ জন মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানা গেছে।
গতকাল দিবাগত রাতে পরিচালনা করা এই অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মোঃ শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মোঃ টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মোঃ তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মোঃ ইউসুফ (২৫), জয় (২৭), এবং স্বপন (২৪)।
এসময় মাদক ব্যবসায়ীদের কাছে ১৬ বোতল মদ, ৬টি মোবাইল ফোন, ৫ রোল ইয়াবা সেবন পেপার, ১ টি স্বর্ণের দুল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সেবন সামগ্রী, ২ টি মানিব্যাগ, ২০টি গ্যাস লাইট এবং নগদ ২ লক্ষ ৬৫ হাজার টাকা জব্দ করা হয়।
উল্লেখ্য, এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একই কারণে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য টঙ্গী পশ্চিম থানা পুলিশের নিকট তাদের হস্তান্তর করা হয়েছে।