টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত তিন

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস-সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে দুই নারী ও এক শিশু নিহত হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, দুপুরে ঢাকা থেকে জামালপুরগামী মাহী পরিবহনের একটি যাত্রীবাহি বাস ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দুই নারী ও এক শিশু নিহত হয়। এসময় আরো দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *