
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২২৬০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। বুধবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ অভিযানে ট্রাফিক বিধিনিষেধ লঙ্ঘন লাইসেন্স ও কাগজপত্রের ঘাটতি, বেআইনি পার্কিংসহ বিভিন্ন অপরাধে এসব মামলা দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৩৫৬টি গাড়ি ডাম্পিং ও ৫১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।news24bd.tv/এআর