
টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাবা ও দুই ছেলে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি জানান, বাসাইলে ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও দুই ছেলে নিহত হন। এ ছাড়াও এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
আহতকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।