
বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে শুক্রবার (১৩ জুন) ভোরে ১৫ ব্যক্তিকে পুশইন (ঠেলে পাঠিয়েছে) করেছে বিএসএফ।
পুশইন হওয়া ব্যক্তিরা হলেন– নড়াইল জেলাধীন কালিয়া থানার শীতলপাটি গ্রামের আকাশ মোল্লা (৬০), হিরিনা বেগম(৫২), হাসু মোল্লা (৩৪), বিল্লাল মোল্লা (১৬), মোহাম্মদ মোল্লা (১২), আহমেদ মোল্লা (৮), রাবেয়া মোল্লা (৪), মনির মোল্লা (৩০), ঝরনা খাতুন (২৮), সুমাইয়া খাতুন (১১), আলামিন মোল্লা (৮), সুমাইয়া খাতুন (৬), খাদিজা খাতুন (৪), ইব্রাহিম মোল্লা (২) ও তাজমা বেগম (৪০)। অচিন্তপুর ক্যাম্পের বিজিবি দুপুরে তাদের বিরামপুর থানায় সোপর্দ করেছে।
অচিন্তপুর বিওপি’র নায়েব সুবেদার রফিকুল ইসলাম পুশইন করা ১৫ ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
দিনাজপুরে বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট ১৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম।
তিনি বলেন, নয়জন শিশু, তিনজন নারী ও তিনজন পুরুষ মোট ১৫জনকে সীমান্তের ২৮৫ মেইন পিলারের কাছ থেকে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। পরে তাদের বিজিবি’র সদস্যরা দেখতে পেলে ফাঁড়িতে নিয়ে আসে। বর্তমানে তারা বিজিবির হেফাজতে আছে।