দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী: ডিএমপি কমিশনার

হলি আর্টিজান জঙ্গি হামলার বর্ষপূর্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, দেশে এখন কোনো জঙ্গি নেই, রয়েছে শুধু ছিনতাইকারী।

মঙ্গলবার (১ জুলাই) রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জঙ্গি নেই, এখন ঠেকাতে হবে ছিনতাই। জঙ্গি থাকলে না জঙ্গি নিয়ে ভাবব।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘আওয়ামী লীগের সময় জঙ্গি নাটক সাজিয়ে ছেলেপেলেদের মারছে, কিসের জঙ্গি?’

হলি আর্টিজান হামলা তাহলে সাজানো ঘটনা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, ‘ওটা সম্পর্কে আমি জানি না। তবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *