নিহত পাইলট তৌকিরের পরিবারকে আনা হলো ঢাকায়

ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকির ইসলাম নিহত হয়েছেন। তার বাড়িতে চলছে শোকের মাতম।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজশাহী উপশহরের ৩ নম্বর সেক্টরে তার বাসায় স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।

এদিকে তৌকিরের পরিবারকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বিকেল ৫টার দিকে রাজশাহী বিমানবন্দর থেকে তাদের ঢাকায় নিয়ে আসা হয়। পাইলট তৌকিরের মেজো চাচা মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবর শুনতে পেয়েছি। বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার এয়ারপোর্টে পাঠানো হয়েছে। সেই হেলিকপ্টারে করে তৌকিরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টিকে ঢাকায় নেওয়া হয়েছে।’

মতিউর রহমান আরও বলেন, ‘সম্প্রতি তৌকির রাজশাহী এসেছিল। ছয় মাস আগে তার বিয়ে হয়। তার কোনো বাচ্চা-কাচ্চা নেই। ছোট ভাই মরদেহ নিয়ে এলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *