পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, পরিবর্তনের জন্য ঝুঁকি নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে আমরা একা নই। আমাদের সঙ্গে আল্লাহ আছেন। দেশপ্রেমিক মানুষ আছেন। ইসলামপ্রেমীরা আছেন।

তিনি বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন এক জিনিস নয়। কল্যাণে কে ভালো হবে তা স্থানীয় নির্বাচনে বিবেচনা করা হয়। আর জাতীয় নির্বাচনে নির্বাচিতরা আইন পাশ করে। তাই দলের আদর্শ দেখতে হয়।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলনের নবীনগর উপজেলা সভাপতি জসিম উদ্দিন সরকার।

এতে প্রধান আকর্ষণ ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নজরুল ইসলাম নজু।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিয়াউল হক সরকার, হাবিবুর রহমান মিজবাহ, আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা মেহেদি হাসান, আবুল কালাম আজাদ প্রমুখ।

চরমোনাই পীর এ সময় নজরুল ইসলামের হাতে প্রতীকী হাত পাখা প্রতীক তুলে দেন। এ সময় তিনি শান্তির প্রতীক হিসেবে হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *