
পাবনা জেলার তরুণ আলেম ও ছাত্র জনতার উদ্দ্যোগে সীরাত মাহফিল ও ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজিত হতে যাচ্ছে।
আগামীকাল ২৬ জুন, বুধবার, বিকাল ৩টা থেকে পাবনা মেরিল বাইপাস সংলগ্ন নূর জাহান কনভেনশন সেন্টারে উক্ত সীরাত মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত মাহফিলে সভাপতি হিসেবে থাকবেন পাবনার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন ও জামিয়া ইসলামিয়া আরাবিয়া বলিয়ারপুর, সাভার, ঢাকার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী। আলোচক হিসেবে থাকবেন মুবাল্লিগে ইসলাম ও মজলুম আলেমে দ্বীন মুফতি মাহমুদ হাসান গুনবী।
নাশীদ পরিবেশনায় থাকবেন তরুন নাশীদ শিল্পী মুশফিক বিন জামাল সহ সূরের প্রতিভা শিল্পী গোষ্ঠীর শিল্পীবৃন্দ।