পেঁয়াজ রসুনের আড়ালে গাঁজা চাষ

রাজবাড়ীর পাংশায় পেঁয়াজ ও রসুন ক্ষেত থেকে ৩৭০ পিস গাঁজা গাছসহ সাহিদুল মণ্ডল (৩৬) নামে এক গাঁজাচাষিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাকে মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

এর আগে গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। শহিদুল মণ্ডল বেজপাড়া গ্রামের হামিদ মণ্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে এবং পেঁয়াজ ও রসুন ক্ষেত থেকে ৩৭০ পিস গাঁজার গাছ জব্দ করে।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গত ১ মাস আগে থেকে বেজপাড়া গ্রামে ৪ শতাংশ জমি বন্ধক নিয়ে সাহিদুল মণ্ডল গাঁজা চাষ ও পরিচর্যা করে আসছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাঁজার গাছ জব্দসহ ওই চাষিকে আটক করে।

তিনি বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *