প্রধান উপদেষ্টার সঙ্গে চার রাজনৈতিক দলের জরুরি বৈঠক

চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টায় প্রধান অতিথি ভবন যমুনায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

দলগুলোর প্রতিনিধিদের মধ্যে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

আরও রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *