বগুড়ায় ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত হওয়া ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৪ টায় নওগাঁ-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে থানা পুলিশ। নিহতরা হলো- গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শহিদুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২১), একই উপজেলার কুরঞ্জি গ্রামের হাফিজুরের ছেলে মো. সোয়াব (২৫) বগুড়া সদরের গোকুল উত্তরপাড়ার শাহাজান আলীর ছেলে মুশফিকুর রহমান (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল যোগে তিনজন আরোহি বগুড়ার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি ট্রাক মোটারসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহি তিনজন নিহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নিহতদের উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *