বিএনপির দুপক্ষের সংঘর্ষ: শ্রমিকদল নেতার মৃত্যু

নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত এক শ্রমিকদল নেতা মারা গেছেন। ৭ দিন চিকিৎসাধীন থাকার পর আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম নিশ্চিত করেন।

নিহত আলম মিয়া পাঁচদোনা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচদোনা এলাকায় আধিপত্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দখলদারিত্ব গড়ে তুলতে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ওরফে লালু মেম্বার এবং বিএনপির সমর্থক মোসাদ্দেক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এরই জেরে গেলো ১৭ ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে শ্রমিকদল নেতা আলম মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান। তিনি বলেন, সংঘর্ষে আলম মিয়া আহত হওয়ার ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থেকে থানায় মামলা হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক নেই। তার মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *