বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করলো বিএসফ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষ রয়েছেন।

আটকদের বাড়ি, ঢাকা, চট্টগ্রাম, রাজবাড়ি, পটুয়াখালী, মৌলভীবাজার, জামালপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে জেলার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদেরকে পুশইন করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান।

তিনি জানান, সীমান্তে টহলরত অবস্থায় বিজয়পুর বিওপির ১১৪৮/৪ এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরের আড়াপাড়া এলাকায় বিএসএফের পুশইন করা ২১ জনকে আটক করে বিজিবি। আটকদের পরিচয় সনাক্তের পর দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *