বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের চার সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীচর এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ (ইনজেকশন) জব্দসহ ওষুধ প্রস্তুত ও বিক্রয় চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) রাত ৯টায় কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৬৫ প্যাকেট ভেজাল ওষুধ (ইনজেকশন) সহ পুরাতন ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃৃতরা হলেন মো. মাঈন উদ্দীন ঘরামি (৪০), মো. সবুজ (৪৫), মো. বাচ্চু (২৬) ও মো. চান মিয়া (৭০)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী আরও ১২ থেকে ১৩ জন কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃৃতদের হেফাজত হতে ৯০ প্যাকেট ( রহফিল্যাক ৩০০), ( হিউম্যান অ্যান্টি-ডি আরিএইচ ), ( ইমিউনিগ্লোবিউলিন ) ইত্যাদি লেখা ভেজাল ওষুধ (ইনজেকশন), ১৭৫টি পেথিডাইন ইনজেকশন, গনস্বাস্থ্য ফারমাসিউটিক্যালস ইত্যাদি লেখা ভেজাল ওষুধ ও পুরাতন ব্যবহৃত বিভিন্ন চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে কামরাঙ্গীচর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃৃতরা ভেজাল ঔষধ প্রস্তুত ও বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তারা ব্যবহৃত ইনফিউশন সেটসমূহ বিভিন্ন হাসপাতাল ও ভাংগারির দোকান হতে সংগ্রহ করে নতুন করে পলিথিনে প্যাকেটজাত করে মিটফোর্ড ওষুধ মার্কেটে বিক্রয় করতো।

মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *